ঢাকা | বঙ্গাব্দ

কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক | কুলাউড়া (মৌলভীবাজার), | নিউজটি দেখেছেনঃ 13198 জন
কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
০৪ জুলাই ২০২৬ : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশ পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (০৩ জুলাই ২০২৬) রাত ২টা ৩৫ মিনিটে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ কাউছার মিয়া (৩২), মৌলভীবাজার সদর উপজেলার বেরিরচক গ্রামের মৃত নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের আসুক আলীর ছেলে রেজাউল ইসলাম মামুন (২৮)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (করোলা, রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-গ-১৩-৪৫৯৮), একটি হলুদ রঙের প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, একটি স্টিলের তৈরি সুইস গিয়ার ছুরি, একটি লোহার তৈরি রামদা এবং একটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ কাউছার মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি এবং মোঃ সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

এছাড়া, পৃথক আরেকটি অভিযানে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস দল ০২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর থানার হাসপাতাল রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ১৪টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলাব্যাপী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশে

চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশে