ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩

  • প্রতিনিধির নাম :এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ | নিউজটি দেখেছেনঃ 8545 জন
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ছবির ক্যাপশন:
ad728
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী। একই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বেপরোয়া গতির কারণে মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিক্ষার্থীর আর্তি—“মিথ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিক্ষার্থীর আর্তি—“মিথ্য