ঢাকা | বঙ্গাব্দ

হাম-রুবেলা টিকাদান ঘিরে সমন্বয় সভা

  • প্রতিনিধির নাম :মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। | নিউজটি দেখেছেনঃ 18199 জন
হাম-রুবেলা টিকাদান ঘিরে সমন্বয় সভা ছবির ক্যাপশন:
ad728
গোপালগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য অফিসে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা ছাড়া) শিশুদের টিকা দেওয়া হবে। এ সময়ে মোট ৩০ হাজার ৩৪০ ডোজ টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডা. গায়ত্রী বিশ্বাস বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম এবং প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবিদ হাসান মুছা ও তানভীর ইসলাম এ ছাড়া সভায় স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা করা হয়। বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও