ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস বিতরণ

  • প্রতিনিধির নাম :আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 113137 জন
দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার  চর অঞ্চলের সুবিধা বঞ্চিত এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে ৫০ জন সুফল ভোগীর মাঝে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী বিভাগের উদ্যোগে চর অঞ্চলের সুফল ভোগীদের মাঝে হাঁস বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মুজিবর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পাদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান,এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান তিনি। যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসপিদের ব্যাপক রদবদল: কিশোরগঞ্জে আসছেন ড. এস এম ফরহাদ হোসেন,

এসপিদের ব্যাপক রদবদল: কিশোরগঞ্জে আসছেন ড. এস এম ফরহাদ হোসেন,