ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির রাজনীতি হলো মুনাফেকি সুবিধাবাদের রাজনীতি: মামুনুল হক

  • প্রতিনিধির নাম :ডেস্ক রিপোর্ট | নিউজটি দেখেছেনঃ 94558 জন
বিএনপির রাজনীতি হলো মুনাফেকি সুবিধাবাদের রাজনীতি: মামুনুল হক ছবির ক্যাপশন: বিএনপির রাজনীতি হলো মুনাফেকি সুবিধাবাদের রাজনীতি: মামুনুল হক
ad728

মামুনুল হক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি “মুনাফেকি ও সুবিধাবাদ” ভিত্তিক। তার দাবি, জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত নতুন বাংলাদেশে এ ধরনের রাজনীতি জনগণ আর মেনে নেবে না।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা মহানগর শাখার এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতা বৃদ্ধির সুযোগ দেয় এমন নীতি সমর্থন করলেও জনগণের জবাবদিহির বিষয় এলে বিরোধিতা করে। এছাড়া নির্বাচন-পূর্ব অবস্থান ও বাস্তব আচরণে ভিন্নতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মামুনুল হক আরও বলেন, জনগণের ম্যান্ডেট উপেক্ষা করলে দেশজুড়ে প্রতিরোধ গড়ে উঠবে এবং কোনো দলই ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন এবং শেষে বায়তুল মোকাররম থেকে কাকরাইল পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা

কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা