পুঁজিবাদী ব্যবস্থার তীব্র শোষণ বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা বদলের শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল
- প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান শ্রীমঙ্গল প্রতিবেদক |
| নিউজটি দেখেছেনঃ 15089 জন
ছবির ক্যাপশন:
২৪ এপ্রিল ২০২৬ : “বর্তমান বিশ্বব্যবস্থা ও পুঁজির শোষণের নতুন কৌশল ও প্রযুক্তির উৎকর্ষ তীব্র শোষণ বৈষম্য বাড়িয়ে তুলেছে। প্রযুক্তি যেমন মানুষের শ্রমশক্তির পথকে আরো দুর্বিষহ করে তুলছে, তেমনি মানুষের মানবিক অধিকারকে খর্ব করছে। পুঁজির এই নতুন কৌশল ও প্রযুক্তি মানুষের উৎপাদন ও শোষণের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে শ্রমিকরা আজও মজুরি ও জীবনমানের দিক থেকে চরম বঞ্চনার শিকার। বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখনো শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। দেশের প্রায় ৮৭% শ্রম অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। সেখানে কোনো ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন কাজ করতে বা করতে দেওয়া হচ্ছে না। শ্রমজীবী মানুষের রাষ্ট্র ব্যবস্থা সংগ্রাম এগিয়ে নিতে হলে শ্রম অধিকার মানবিক মর্যাদার লড়াইকে বেগবান করতে হবে। সেখানে মালিক পক্ষের ট্রেড ইউনিয়ন বা এলিট মার্কা ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ রক্ষা করছে না। আদর্শবাদী নতুন শ্রমিক সংগঠন গড়ে তোলাই এখন জরুরি কাজ।”
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজিত শ্রমিক সংগঠনগুলোর এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমেদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কমরেড কামরুল হাসান, সভা পরিচালনা করেন শ্রমিক নেতা কমরেড হিমাংশু সাহা।
সারাদেশ থেকে আগত শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড রবিউল আলম খোকা, কমরেড মতিন মোল্লা, কমরেড সাব্বির আলী খান কলিন, কমরেড পলাশ রহমান, কমরেড হাসিব সরকার, কমরেড মেহেদী হাসান, কমরেড শাহীন শেখ প্রমুখ।
সভায় খাগড়া ওয়ার্ডের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
নিউজটি পোস্ট করেছেন :
স্বদেশ সময়
কমেন্ট বক্স