ঢাকা | বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের মত বিনিময় সভা

  • প্রতিনিধির নাম :কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম | নিউজটি দেখেছেনঃ 57335 জন
ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের মত বিনিময় সভা ছবির ক্যাপশন:
ad728
কালিগঞ্জ ব্যুরোঃ  কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের সাথে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী  নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উত্তর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
৪ জুলাই শনিবার দুপুর বারোটায় অফিসার ইনচার্জ এর আমন্ত্রণে উক্ত মত বিনিময় সভায় আইন শৃঙ্খলা বিষয়ক ও ব্যবসায়ীদের জান মালের নিরাপত্তা, ব্যবসায়ীদের সচেতনতা ও নাইট গার্ড দের ভূমিকা বিষয়ে মতবিনিময়  সভায় প্রাধান্য পায়।মোকামের সকল শ্রেণীর ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করার জন্য কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আশাবাদ ব্যক্ত করেন।অফিসার ইনচার্জ বলেন থানার পাশেই ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ মোকাম অবস্থিত।ব দ্বীপ খন্ডত মোকামের পশ্চিম উত্তরে সীমান্তবর্তী এলাকা।অধিকাংশ দোকানের পূর্ব সাইডে নদী বেষ্টিত।দোকানগুলোর পিছন সাইটে সন্ধার পরে অন্ধকারচ্ছন্ন থাকে। বৃহত্তর মোকামে শুনেছি পূর্বে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল। এখন কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো নাই।মোকামের কাপড় পট্টির একটা ঐতিহ্য রয়েছে। মোকামের ভেতরের সকল স্বর্ণকার (জুয়েলার্সের) দোকানগুলো অতিরিক্ত সিকিউরিটির আওতায় আনার দরকার। গভীর রাত্র সহ যেকোনো সময় প্রয়োজনের স্বার্থে বাজারের নেতৃবৃন্দদের সকলের নাম পদবী মোবাইল নম্বর এবং নাইট গার্ডূের নাম ও মোবাইল নাম্বার থানায় সরবরাহ করার জন্য তাগিদ প্রদান করেন।  সর্বোপরি তিনি মোকামের সিকিউরিটির বিষয় বেশি প্রাধান্য দিয়ে অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান,সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মোহাম্মদ জহুরুল হুদা,মোহাম্মদ সাইদুর রহমান,শেখ মনিরুল ইসলাম প্রমুখ।মত বিনিময় সভা শেষে  সকলেরয়ই চা চক্রে যোগ দেন।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমের সম্পর্কে একসঙ্গে থাকার ইচ্ছা, গোপালগঞ্জে দুই তরুণীকে

প্রেমের সম্পর্কে একসঙ্গে থাকার ইচ্ছা, গোপালগঞ্জে দুই তরুণীকে