ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা সহ প্রাইভেট কার জব্দ- ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রতিনিধির নাম :মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 35127 জন
কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা সহ প্রাইভেট কার জব্দ- ২  মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলাধীন কামারহাটী এলাকার মোঙ রফিকুল ইসলাম (৪৮) ও নাটোর বাগাতিপাড়া থানাধীন মিস্ত্রীপাড়া এলাকার মোঃসুরুজ আলী(৩১)। 

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক দুপুর ২:০০ ঘটিকায় নাগেশ্বরী থানার একটি চৌকস টিম  নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ উক্ত মাদক কারবারিদ্বয়কে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কার জব্দসহ  ২ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়