ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথে এবার প্রতি আসনে লড়বে ৭১ জন

  • প্রতিনিধির নাম :পূজা সরকার জবি প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 62175 জন
জগন্নাথে এবার প্রতি আসনে লড়বে ৭১ জন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা। এবছর বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটে মোট ২,৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৪ জন  শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭১ জন শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয় এবং ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল। তবে পরে সময়সীমা বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করেছেন।

গত বছর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছরও একক ভর্তি পরীক্ষাই অনুষ্ঠিত হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে আরও তিনটি আঞ্চলিক কেন্দ্র—রাজশাহী, কুমিল্লা ও খুলনায়—ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

গত বছর বহুনির্বাচনি ও লিখিত উভয় ধরনের পরীক্ষা থাকলেও এবার লিখিত পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে চেতনানাশক খাইয়ে চুরি: গৃহকর্মীসহ গ্রেফতার ২, উদ্ধ

সুনামগঞ্জে চেতনানাশক খাইয়ে চুরি: গৃহকর্মীসহ গ্রেফতার ২, উদ্ধ