ঢাকা | বঙ্গাব্দ

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মাদ নুরুস সাবা মিঠু

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক | নিউজটি দেখেছেনঃ 38718 জন
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মাদ নুরুস সাবা মিঠু ছবির ক্যাপশন:
ad728

ঢাকা, ১১ আগস্ট ২০২৬: সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “আমিনূল ইসলাম ওস্তাদ স্মৃতি যুব পুরস্কার ২০২৬” গ্রহণ করেছেন সমাজসেবক মুহাম্মাদ নুরুস সাবা মিঠু।

অনুষ্ঠিত এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তামিম-এর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি মানবিক মূল্যবোধ, তরুণদের সামাজিক সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে সম্মানিত করা হয়।

পুরস্কার গ্রহণের পর মুহাম্মাদ নুরুস সাবা মিঠু বলেন, এই সম্মাননা তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। একই সঙ্গে এটি মানুষের কল্যাণে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি ভবিষ্যতেও সমাজের মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পুরস্কার গ্রহণের সময় সাথে ছিলেন SMU Foundationএর  চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, যোগাযোগ কর্মকর্তা আবু রাসেল ও সবুজ।

তিনি এই সম্মাননার জন্য ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সংগঠনের সঙ্গে যুক্ত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি।

বিশেষভাবে তিনি ঢাকাবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা Sukur Salek-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকাবাসী সংগঠন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি মানবতার কল্যাণে বিভিন্ন প্রশংসনীয় সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, “ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মানুষের কল্যাণে ঢাকাবাসী সংগঠনের যে অসাধারণ উদ্যোগ, তা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠনের কাছ থেকে পাওয়া স্বীকৃতি আমার সামাজিক কাজকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সমাজকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের জন্য যারা নীরবে ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দেওয়া হলে আরও অনেক তরুণ সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত হবে।

“আমিনূল ইসলাম ওস্তাদ স্মৃতি যুব পুরস্কার ২০২৬” প্রাপ্তির মাধ্যমে মুহাম্মাদ নুরুস সাবা মিঠুর সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে   আলহাজ্ব মনজুরুল ইসলাম

বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম