ঢাকা | বঙ্গাব্দ

সংসদে বিল পাস,সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর

  • প্রতিনিধির নাম :নিউজ ডেস্ক | নিউজটি দেখেছেনঃ 94449 জন
সংসদে বিল পাস,সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর ছবির ক্যাপশন: সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর
ad728

ঢাকা, ৫ এপ্রিল: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল–২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

রবিবার সংসদ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

পাস হওয়া বিল অনুযায়ী, সিভিল সার্ভিসের সব ক্যাডার, নন-ক্যাডার সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে প্রতিরক্ষা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী বয়সসীমা বহাল থাকবে।

এই আইন কার্যকর হলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে দীর্ঘদিনের আলোচনার অবসান হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ