ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামীর উপর বিক্ষুব্ধ জনতার হামলা

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 26253 জন
বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামীর উপর বিক্ষুব্ধ জনতার হামলা ছবির ক্যাপশন:
ad728
বরিশালের বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামী লায়ন নিলয় পারভেজের উপর বিক্ষুব্ধ জনতা হামলা করেছে।

শনিবার রাত সাড়ে ৮টার সময় বাকেরগঞ্জ থানার ভিতর এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর পুত্র লায়ন নিলয় পারভেজ ধারাবাহিকভাবে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটুক্তি করে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে। এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী লায়ন নিলয় পারভেজকে শনিবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকা ভাটার থানা এলাকা থেকে গ্রেফতার করে। একইদিন আসামি নিলয় পারভেজকে ঢাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসলে রাত ৮টার দিকে তাকে মাইক্রোবাস থেকে নামানোর সময় বিক্ষুপ্ত জনতা তার উপর হামলা করে। হামলাকারীরা নিলয় পারভেজের গায়ে ডিম ছুরে মারে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামীকে থানা গারদে প্রেরণ করেন। 

থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে থানায় এজাহারকৃত একটি মামলায় নিলয়কে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে থানায় নিয়ে আসলে বিক্ষুব্ধ কিছু লোক তাকে লাঞ্চিত করার হামলার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক

বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক