ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

  • প্রতিনিধির নাম :মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। | নিউজটি দেখেছেনঃ 27201 জন
গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ ছবির ক্যাপশন:
ad728
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতরা হলেন— ইউপি সদস্য মেহেদী খা (৩৫), সোহাগ খা (৩০), হাসিনা বেগম (৫৫), খলিল খা (৩৩), সজিব খা (৩০), ইছা খা (২৫), ইব্রাহিম খা (২৮), শাহিন খা (৩২), ইকলাছ খা (৬০), ইকবাল খা (৪০), ইসমাইল খা (২৪) ও পনিজ বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে বিষয়টির বিচার চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ

গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ