ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমলো

  • প্রতিনিধির নাম :ডেস্ক রিপোর্ট: | নিউজটি দেখেছেনঃ 24277 জন
জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমলো ছবির ক্যাপশন:
ad728

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের লেনদেন এখন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে, যা আগে ছিল বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত নতুন অফিস সময়সূচি অনুযায়ী ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার বহাল থাকবে।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন এই সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমের পুষ্টিগুণ: স্বাদের সাথে স্বাস্থ্যেরও ভাণ্ডার

আমের পুষ্টিগুণ: স্বাদের সাথে স্বাস্থ্যেরও ভাণ্ডার