ঢাকা | বঙ্গাব্দ

তানিয়া বৃষ্টির তৃতীয় অস্ত্রোপচার সফল

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 25625 জন
তানিয়া বৃষ্টির তৃতীয় অস্ত্রোপচার সফল ছবির ক্যাপশন: ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া
ad728

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি-র মস্তিষ্কে তৃতীয়বারের মতো সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।” এতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্বস্তি ফিরেছে।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে মার্চ মাসে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতে আবারও চেন্নাইয়ে গিয়ে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করান তিনি, যা সফল হয়েছে বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে ১ এপ্রিল তিনি একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আবার শুরু করি তানিয়া।” তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুলাউড়া থানায় ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

কুলাউড়া থানায় ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২