ঢাকা | বঙ্গাব্দ

অটোগাড়ি চোর শনাক্ত করায় হাইমচরে দু’ নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, চাদপুর জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 109478 জন
অটোগাড়ি চোর শনাক্ত করায় হাইমচরে দু’ নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নে অটোগাড়ি ও ব্যাটারি চার্জার চুরির সঙ্গে জড়িত একটি চোরচক্রকে শনাক্ত করার অভিযোগে একই পরিবারের দুই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীর বাজার তিন রাস্তার মোড়ে মনোয়ারা বেগম (৪৫), রাবেয়া বেগম (৩০) এবং মহসিনকে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সোহাগ বরকন্দাজ, সুমন মিজি ও সুজন গাজীসহ একদল সন্ত্রাসী।

আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত পরিবারের সদস্য মহসিন জানান,
“সোহাগ, সুজন, সুমনসহ তারা একটি চোরচক্র। দীর্ঘদিন ধরে এলাকায় অটো, ব্যাটারি ও চার্জার চুরি হচ্ছে। ঘটনার দিন তারা আমাদের অটো নিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় এবং চোর শনাক্ত করায় আমাদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় ও ঘরবাড়ি ভাঙচুর করে।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার হাইমচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে যৌথ বাহিনীর অভিযানে সোহাগ বরকন্দাজকে আটক করা হয়েছে বলে জানা যায়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। কিংবদন্তি মু

বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। কিংবদন্তি মু