ঢাকা | বঙ্গাব্দ

ভোলা মুক্ত দিবস ২০২৫ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনায় স্মরণ করা হলো মুক্তির ইতিহাস

  • প্রতিনিধির নাম :রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | নিউজটি দেখেছেনঃ 59626 জন
ভোলা মুক্ত দিবস ২০২৫ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনায় স্মরণ করা হলো মুক্তির ইতিহাস ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
মহান ভোলা মুক্ত দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আজ এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়ে স্বাধীনতার পতাকা উড়েছিল দ্বীপ জেলা ভোলায়।

দিবসটির স্মরণে সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জনাব ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের তুলনাহীন আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তি ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং বিভিন্ন শ্রেণী–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ

ভোলা মুক্ত দিবসের এই তাৎপর্যপূর্ণ আয়োজন জেলার মানুষকে আবারও স্মরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও স্বাধীনতার মূল্য।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা