ঢাকা | বঙ্গাব্দ

নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২

  • প্রতিনিধির নাম :জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 10682 জন
নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ছবির ক্যাপশন:
ad728
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি জানায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে নদীপথে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় জাগীর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
অন্যদিকে, গত ৩০ জুন রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফারির বিল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তি পানি দিয়ে ভাসিয়ে ইউরিয়া সার পাচারের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ধাওয়া করে মো. জসিম উদ্দিন (১৯) নামে একজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত ইউরিয়া সার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন বাংলাদেশ অসম বানিজ্যচুক্তি বাতিল করতে হবে: নুর আহমদ

মার্কিন বাংলাদেশ অসম বানিজ্যচুক্তি বাতিল করতে হবে: নুর আহমদ