ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলার মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলার প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 121751 জন
হবিগঞ্জ জেলার মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পার্শ্বে গড়ে উঠা অবৈধ স্থপনা দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ (সওজ), পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। 

গতকাল সকাল থেকে কয়েক কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, টিনশেড এবং বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী।

তিনি জানান, দীর্ঘদিনের ফুটপাত দখল, যানজট ও ছয় লেন প্রকল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। তবে বিপাকে পড়েছেন অবৈধ স্থাপনাকারী ব্যবসায়ীরা। তারা পুনর্বাসনের দাবি জানান।

এ ব্যাপারে ওসি সহিদ উল্যাহ বলেন, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আধুনিক কর্মপরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে দোয়া

আধুনিক কর্মপরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে দোয়া