ঢাকা | বঙ্গাব্দ

কালিগঞ্জের পল্লীতে সাপের দংশনে গৃহবধূ কল্পনা রানীর মৃত্যু

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 1477 জন
কালিগঞ্জের পল্লীতে সাপের দংশনে গৃহবধূ কল্পনা রানীর মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

​কালিগঞ্জ ব্যুরোঃ   সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১লা জুন সোমবার  উপজেলার কুশুলিয়া ইউনিয়নের শ্রীকলা গ্রামে। নিহত কল্পনা রানী শ্রীকলা গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঘরের বারান্দায় অবস্থানকালে কল্পনা রানীকে একটি বিষধর কালাচ সাপ কামড় দেয়। ঘটনার পরপরই স্থানীয় ওঝার মাধ্যমে সনাতন পদ্ধতিতে তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (২ জুন) সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ।
​কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
​ছবি: সাপের দংশনে নিহত গৃহবধূ কল্পনা রানী মল্লিক।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
১৫ লাখের বেশি পরিবার বিএমডিএ'র উপকার ভোগী

১৫ লাখের বেশি পরিবার বিএমডিএ'র উপকার ভোগী