ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে HEAT সাব-প্রকল্পের উদ্বোধনী সেমিনার অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :জবি প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 69906 জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে HEAT সাব-প্রকল্পের উদ্বোধনী সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে HEAT সাব-প্রকল্প (PIN-12175) এর উদ্বোধনী সেমিনার। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং মনোবিজ্ঞান বিষয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের SPM অধ্যাপক ড. অশোক কুমার সাহা এবং সেমিনারে সভাপতিত্ব করেন ASPM অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন। 

বক্তব্য রাখেন অধ্যাপক ড. নূর মুহাম্মদ, অধ্যাপক ড. মোহাম্মদ আকরাম উজ্জামান ও অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. ফারজানা আহমেদ। 

UGC HEAT সাব-প্রকল্প এবং মনোবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠান মনোবিজ্ঞান শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানবব

ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানবব