ঢাকা | বঙ্গাব্দ

সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 14861 জন
সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মনজুরুল ইসলামের ছবির ক্যাপশন:
ad728
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট হরিসভা মন্দিরের আয়োজনে “কলির করাল গ্রাস ও পাপাচার থেকে মুক্তির অতীব সহজ পন্থা-নাম জপ” শীর্ষক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলকে নিজ নিজ ধর্মের মূল শিক্ষা অনুসরণ করে ন্যায় ও মানবিকতার পথে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত নাম জপ কর্মসূচি এলাকায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
ওয়ার্কার্স পার্টি নেতা ও প্রবীণ সাংবাদিক জালাল উদ্দীন আর নেই

ওয়ার্কার্স পার্টি নেতা ও প্রবীণ সাংবাদিক জালাল উদ্দীন আর নেই