ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি

  • প্রতিনিধির নাম :মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। | নিউজটি দেখেছেনঃ 30395 জন
গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি ছবির ক্যাপশন:
ad728
গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কলেজের মূল ফটকের সামনে জেব্রা ক্রসিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ব্যস্ত সড়ক পার হয়ে কলেজে প্রবেশ করায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সড়ক ভবন থেকে জেব্রা ক্রসিংয়ের কাজ অনুমোদন এনে দেন কলেজ ছাত্রদলের অন্যতম পরিচিত মুখ মো. হামিম। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীসহ অভিভাবকেরা।
জেব্রা ক্রসিং নির্মাণকাজ চলাকালে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহযোগিতা করতে কলেজের মূল ফটকে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেও দেখা গেছে মো. হামিমকে। এ সময় তিনি শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার কথা বলেন।
শিক্ষার্থীরা জানান, কলেজের সামনে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো। জেব্রা ক্রসিং নির্মাণ হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবারও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগ

আবারও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগ