Logo
প্রিন্টের তারিখ: 04 August 2026 | প্রকাশের তারিখ: Aug 3, 2026

News Headlines : বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক

বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন আলী তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ী সংলগ্ন মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মহসিন আলী কালিগঞ্জ উপজেলার চৌমহনী এলাকার মৃত আমেদ আলী মোল্লার ছেলে।
উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF