Logo
প্রিন্টের তারিখ: 06 June 2026 | প্রকাশের তারিখ: Jun 6, 2026

News Headlines : অনেকে বলে ভোটে এমপি হইছেন আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি .শফিকুল ইসলাম মাসুদ

অনেকে বলে ভোটে এমপি হইছেন আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি .শফিকুল ইসলাম মাসুদ



 পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ‘দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করেছি রাতে, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরাইছি।’

গত শনিবার (৩০ মে) দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, ‘অনেকে বলে, ‘ভোটে এমপি হইছেন।’ আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না।’
 
এসময় তিনি আরও বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা জাইনা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’
 
 
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF