Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের পিতার রুহের মাগফিরাত কামনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের পিতার রুহের মাগফিরাত কামনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত


স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও স্বদেশ মৃত্তিকা আদর্শ  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  জনাব মো: আকবর হোসেনের শ্রদ্ধেয় পিতা রহম আলী মোল্লা গত ১৮ মে ২০২৬ ইং, রাত ৯টা ৩০ মিনিটে এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (২১ মে) নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF