Logo
প্রিন্টের তারিখ: 03 August 2026 | প্রকাশের তারিখ: Aug 3, 2026

News Headlines : ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন

ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথর বহনকারি ট্রাক খালে পরে গেছে। এতে উপজেলার চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বান্দাঘটা-কৈখালী- ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ব্রিজটি ভেঙ্গে যায়ওয়া চরম দুর্ভোগে পরেছেন এসড়কদিয়ে চলাচলকারি শতশত মানুষ ও ব্যবসায়ী। 
স্থানীয়রা জানায়, সাতক্ষিরা থেকে আনুমানিক ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঠালিয়ার ষাটকুড়া নামক স্থানে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরাতর ঝুকিঁপূর্ণ এ গার্ডার ব্রিজ অতিক্রমকালে  ঙেঙ্গে পরে যায়। এসময় ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পেছনের দুটি চাকা। এলাকার লোকজন বেকুদিয়ে ট্রাকটিকে টেনে তুললেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দুর্ঘটনার পরে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন ও ঝালকাঠি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মজিবুর রহমান দুর্ঘটনায় স্থান পরিদর্শন করেছেন।


কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন জানান,
দ্রুত দুর্ঘটনা কবলিত ট্রাকটি অপসারণ করে,ভেঙ্গে পড়া ব্রিজটি দ্রুত মেরামত করে সড়ক চালু করার আশ্বাস দেন।
মো. মজিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, ঝালকাঠি জানান,
শনিবার দুপুরে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মজিবুর রহমান ক্ষতিগ্রস্থ ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সড়ক যেগাযোগ স্বাভাবিক করে দেয়ার আশ্বাস দেন।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF