Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : ২নং গোলখালী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোঃ সোহাগ খান

২নং গোলখালী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোঃ সোহাগ খান
গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী ২নং গোলখালী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ সোহাগ খান।

 তাঁর যোগদানের খবরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আন্তরিকতা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

স্থানীয়রা মনে করছেন, একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে মোঃ সোহাগ খান ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ইউনিয়ন পরিষদে আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে বিনয়ী আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। 

তাঁর এমন ইতিবাচক মনোভাব ইতোমধ্যেই মানুষের মনে আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছে।

স্থানীয় সচেতন মহল জানান, “একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তার সঠিক নেতৃত্ব ইউনিয়নের উন্নয়নকে আরও বেগবান করে।

আমরা আশা করি, মোঃ সোহাগ খান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গোলখালী ইউনিয়ন পরিষদকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করেছেন সকলেই।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF