প্রিন্টের তারিখ: 04 October 2026 |
প্রকাশের তারিখ: Oct 3, 2026
News Headlines : গোপালগঞ্জে নানির বাড়ি বেড়াতে গিয়ে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানির বাড়ি বেড়াতে গিয়ে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ৭ মে দুপুরে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি খালার বাড়ি নিজামকান্দি গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখানেই প্রতিবেশী এক যুবক গোসলের কথা বলে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তের বয়স আনুমানিক ২০ বছর।
ঘটনার পর শিশুটিকে অসুস্থ অবস্থায় ৭ মে রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে বিষয়টি পরিবার গোপন রাখার সিদ্ধান্ত নেয়।
শনিবার, ৯ মে, শিশুটির নানি বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাসকে অবহিত করেন। তত্ত্বাবধায়ক দ্রুত থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন। বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।