Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : প্রেমের সম্পর্কে একসঙ্গে থাকার ইচ্ছা, গোপালগঞ্জে দুই তরুণীকে ঘিরে আলোচনা

প্রেমের সম্পর্কে একসঙ্গে থাকার ইচ্ছা, গোপালগঞ্জে দুই তরুণীকে ঘিরে আলোচনা
ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন মারিয়া ইসলাম (মিম) নামের এক তরুণী। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পাচুরিয়া এলাকায়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে মারিয়া ইসলাম (মিম)-এর সঙ্গে গোপালগঞ্জের পাচুরিয়া এলাকার আরেক তরুণীর ঘনিষ্ঠতা তৈরি হয়। দীর্ঘদিনের যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কের টানেই ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে চলে আসেন মারিয়া ইসলাম।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। স্থানীয়রা জানান, দুই তরুণীই স্বেচ্ছায় একসঙ্গে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে পাচুরিয়া এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF