Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : কবিতা: তোমায় দেখার আগে আমার মরণ যেনো না হয় : মো: আকবর হোসেন

কবিতা:  তোমায় দেখার আগে আমার মরণ যেনো না হয় : মো: আকবর হোসেন
তোমায় দেখার আগে আমার মরণ যেনো না হয়,
এই দোয়া নিয়েই প্রতিটা রাত নীরবে কেঁদে রয়।
তুমি বিশ্বাস করো, এমন করে কাউকে চাইনি কোনোদিন,
তোমার অপেক্ষায়ই আজ আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন।

সময় থেমে থাকে না, তবু আমার সময় থমকে যায়,
তোমার অনুপস্থিতিতে হৃদয়টা কেবল শূন্যতায় হারায়।
হাজার মানুষের ভিড়েও আমি একা হয়ে থাকি,
তোমার নামটা বুকের ভেতর নীরবে শুধু ডাকি।

তুমি কি জানো, কতটা গভীরে তোমায় বেঁধেছি আমি,
প্রতিটা স্বপ্নে, প্রতিটা ছোঁয়ায়, তোমারই ছবি আঁকি থামি।
অপেক্ষার প্রতিটা মুহূর্তে বাড়ে শুধু ভালোবাসা,
তোমায় ছাড়া জীবনের মানে হয় না কোনো ভাষা।

একবার যদি এসে বলো— “আমি তোমারই পাশে”,
তাহলেই এই জীবনের সব কষ্ট মুছে যাবে হাসে।
তোমার চোখের একটুখানি ভালোবাসার ছোঁয়া পেলে,
হাজার দুঃখও যেনো হার মানে এক নিমিষে মেলে।

তাই বলি, দেরি কোরো না, এসো আমার প্রাণে,
অপেক্ষার এই গল্পটা শেষ হোক তোমারই টানে।
কারণ তোমায় না দেখেই যদি ফুরিয়ে যায় এই জীবন,
তবে অপূর্ণই থেকে যাবে আমার সব ভালোবাসার স্বপন… 💔✨
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF