Logo
প্রিন্টের তারিখ: 01 August 2026 | প্রকাশের তারিখ: Aug 1, 2026

News Headlines : কবিতাঃ টাকার সুখ, ✍️ মোঃ আকবর হোসেন

কবিতাঃ টাকার সুখ, ✍️ মোঃ আকবর হোসেন

ভালোবাসার মর্যাদা দিলে না,
চিনলে শুধু টাকা।
হৃদয়ের ভাষা বুঝতে পারোনি,
ছিলে স্বার্থে ঢাকা।

সত্যি করে বলো তো তুমি—
টাকায় কি সুখ পেয়েছো?
নাকি একা নির্জন রাতে
নীরবে কেঁদে গেছো?

টাকার ঝলক ক্ষণিকের,
ভালোবাসা থাকে চিরকাল,
টাকা দিয়ে ভরবে কি বলো
হৃদয়ের সেই শূন্যতা আর?



All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF