Logo
প্রিন্টের তারিখ: 03 August 2026 | প্রকাশের তারিখ: Aug 3, 2026

News Headlines : "ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান" অনুষ্ঠিত

"ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান" অনুষ্ঠিত
জমকালো আয়োজনে "ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও  ইয়ুথ কার্নিভাল-২০২৬" এবং "ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান" অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের এর উদ্যোগে ও আর. এস ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে জাসাসের সাবেক সভাপতি রেজবুদ্দৌলা চৌধুরী, ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস এম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, মটসের পরিচালক জেমস গোমেজ, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, সেফ ট্রেইনার রুবেনা রুবি, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এসএম মাহবুব আলম শুভরাজ, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশান উপস্থিত ছিলেন ।                            
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া,  সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।  বিভিন্ন ক্যাটেগরিতে স্ব- স্ব পেশায় বিশেষ অবদানের জন্য দেয়া হয় "মেডেল অব অ্যাচিভমেন্ট" প্রদান করা হয় । 

ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সালমা খাতুন, সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ,  বাংলাদেশের আলোর সাংবাদিক হৃদয় খান, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলা, জেআই খান আরিয়ান, সালমান ফার্সি,  উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, টিআইবি সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী(সম্পাদক, দৈনিক বিপ্লবী বার্তা), শিশুশিল্পী তাসিন-তাজিম, পরিচালক দেবাশীষ বিশ্বাস, সালাউদ্দিন স্বপন, সহকারী অধ্যাপক  ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, বুশরা কবিরসহ আরো অনেককেই সম্মাননা পদকে ভূষিত করা হয়। জমকালো এই অনুষ্ঠানের পুরোটাই ছিল নাচ ও গানসহ কেক কাটার জমকালো আয়োজন। সেইসাথে ইন্টারন্যাশনাল ইভেন্ট "আইপা অ্যাওয়ার্ড" এর ২য় আসর আয়োজনের বিষয়ে বিস্তারিত জানানো হয় ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF