Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 1, 2026

News Headlines : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক পিএলসি ভোলা শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার নাজিউর রহমান ডিগ্রি কলেজের একটি শ্রেণী কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং জগৎ সম্পর্কে বাস্তব ধারণা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। যার মধ্যে ছিল আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও সঞ্চয় কৌশল, ব্যাংকিং সেবার সংক্ষিপ্ত ধারণা, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস, সাইবার নিরাপত্তা ও জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ-সম্ভাবনা।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, দায়িত্বশীল ব্যাংকিং ব্যবহার এবং আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা গুলোর সমাধান খুঁজে নেন।

আয়োজক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক ভোলা শাখা জানায়, তরুণ প্রজন্মকে আর্থিকভাবে দক্ষ ও সচেতন করে তোলাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপক এ.এস.এম ফজলে হক, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের মার্কেটিং ও সেলস অফিসার ইমরান হোসেন, দেওয়ান কার্তিক এবং কলেজের শিক্ষক মো. রিয়াজ, জিয়াউর রহমানসহ অন্যান্যরা।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF