তোমার রুপে মুগ্ধ আমি গুণে ম্রিয়মান-
তুমিবতো অনন্য অপ্সরা হুরে গিলমান,
আমাকে চিনতে-জানতে ধরেছো ছদ্মবেশ-
বুঝিনি তোমার বুদ্ধি দ্বীপ্ততার পরিবেশ !
ছিলাম যে দুরে তোমার আবহাওয়ার বাইরে-
জেনেছো তুমি তা কৌশলে আমার অগৌচরে,
চিনতে-জানতে নিবিড় করে আমায়-
নিয়েছো সংগোপনে এক নতুন পরিচয় !
মিশেছো সাথেই মোর বুঝতে পারিনি তা-
তোমার অভিজ্ঞতায় হয়েছো তুমি পরিনীতা,
মুগ্ধ হয়েছি ততই; জেনেছি তোমায় যত-
তুমি করেছো কৃত কর্মে আমায় বিমোহিত !
ভেবেছি বারংবার তোমাকে একাকীত্বে আনমনে-
খুঁজতে ভালোবাসা নিবিড় ধ্যানে সংগোপনে,
হঠাৎ করে একদিন ঘুরতে যাবার ছলে-
হলাম দু'জন একত্রিত একই গন্তব্য মেলে...
হাটতে-হাটতে দাড়াবার অজুহাতে বৃক্ষ তলে-
চলতে গিয়ে চিৎকার দিলে সাপ সাপ বলে,
অন্ধ সেজে বুঝতে আমাকে করলে চাকুরী-
নিলে জেনে আমি কেমন তর ব্যবহার করি।
বুঝলাম তোমাকে; জানলাম শেষে বিয়ের কথা-
আমার বাবার বন্ধুর মেয়ে তুমি আছে যথার্থতা,
বাবার পছন্দ তুমি! তাই হবে দু'জনের বিয়ে-
তোমার বুদ্ধিমত্তায় জয়ী হলে ভালোবাসা দিয়ে!
একে-আপরের সাথে হলাম আবদ্ধ মুক্ত প্রেমে-
আমাদের সম্পর্ককে করে বিনিময় হৃদয়ের দামে,
সুখের আভায় উচ্ছাসিত অনুভূতির ঢেউ জাগে-
বুঝি শেষে বাঁচতে জীবনে একটুকু ছোঁয়া লাগে...
(তারিখঃ ২৭শে নভেম্বর ২০২০ইং
রোজঃ শুক্রবার,রাত-১২:২৫__১২:৫০,
মহকক,চলনবিল,পাবনা)
(অনুপ্রেরণায়ঃ নাট্যজন জাহিদ হাসান+
নৃত্য শিল্পীঃ সাদিয়া ইসলাম মৌ
সুত্রঃ প্যাকেজ নাটকঃএকটুকূ ছোঁয়া লাগে,
পরিচালক,মজিবুল হক খোকন-কে উৎসর্গীত)