আজ মনোরম হাফ মুন বীচ প্রাঙ্গণে প্রাণ কোম্পানির উদ্যোগে বিশেষ বারবিকিউ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়েছে। আয়োজনের শুরুতেই অতিথিদের উপস্থিতিতে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রাণ কোম্পানি সবসময় কর্মীদের মাঝে সৌহার্দ্য, বন্ধুত্ব ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ছিল সুস্বাদু বারবিকিউ আয়োজন, পাশাপাশি মনোমুগ্ধকর গান, সংগীত ও বিনোদন। অতিথিরা জানান, এমন আয়োজন শুধু আনন্দই দেয় না, বরং কোম্পানির সাথে কর্মীদের সম্পর্ককে আরও দৃঢ় করে।
প্রাণ কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,
“আমরা সবসময়ই চেষ্টা করি কর্মীদের আরাম, আনন্দ এবং আত্মিক বন্ধন বাড়িয়ে দিতে। হাফ মুন বীচে এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।”
দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন ম্যানেজার মোঃ জামিল স্যার, সুপার ভাইজার মোঃ মুনসুর, মোঃ হাসান স্যার এবং অতিথিরা প্রাণ কোম্পানির এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেন।