ঢাকা | বঙ্গাব্দ

১৬ বিজিবি কর্তৃক নওগাঁ সীমান্তে ৭৪৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ জন চোরাকারবারী আটক

  • প্রতিনিধির নাম :জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার নওগাঁ প্রতিনিধ: | নিউজটি দেখেছেনঃ 5964 জন
১৬ বিজিবি কর্তৃক নওগাঁ সীমান্তে ৭৪৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ জন চোরাকারবারী আটক ছবির ক্যাপশন:
ad728
৭ জুলাই বিকেল আনুমানিক  ৪টা ৫০মিনিটে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দেইরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭৪৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী ১। মোঃ নয়ন (৪০), পিতা মোঃ কালু, ২। মোঃ আনারুল (৩২), পিতা মোঃ হানিফ উভয়ের ঠিকানা গ্রামঃ নিতপুর মাস্টার পাড়া, ডাকঘরঃ নিতপুর, থানাঃ পোরশা, জেলা-নওগাঁ’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার পোরশা থানায় মামলা দায়ের পূর্বক আসামীদেরকে মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। 


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান মে দিবস ২০২৬ উপলক্ষে স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান এর শুভ

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান এর শুভ