ঢাকা | বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি। ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

  • প্রতিনিধির নাম :ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। | নিউজটি দেখেছেনঃ 32586 জন
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি। ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। ছবির ক্যাপশন:
ad728
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (১২ মে) রাত ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর এলাকার মোছাঃ পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত ডিউটিতে ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন তারা।

এসময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী পান্না আক্তার ও জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সাংবাদিক আইনজীবী পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা: বসতবাড়ি হাতিয়ে উধাও

সাংবাদিক আইনজীবী পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা: বসতবাড়ি হাতিয়ে উধাও