ঢাকা | বঙ্গাব্দ

তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান বিশেষ প্রতিনিধি। শ্রীমঙ্গল,(মৌলভীবাজার) | নিউজটি দেখেছেনঃ 88890 জন
তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক ছবির ক্যাপশন:
ad728
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেল সংকটের সুযোগ নিয়ে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
১৭ ই এপ্রিল বুধবার মেসার্স সখিনা সিএনজি রিফুলিং অ্যান্ড ফিলিং স্টেশনের তেল পাম্পের মসজিদ মার্কেট এলাকায় তেল আনলোডের সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা শ্রীমঙ্গল থানায় সোপর্দ করেন।


আটক ব্যক্তি জন্টু পাল (৩০)। তিনি খেজুরি ছড়া চা বাগান এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম উপেন্দ্র পাল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে একটি চক্র তেল মজুদ করে ২০০ থেকে ৩০০ টাকা লিটার দরে অকটেন বিক্রি করছিল। 

এ সময় জন্টু পাল তেল আনলোড করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তার কাছ থেকে প্রায় ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
বীরগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.

বীরগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.