ঢাকা | বঙ্গাব্দ

"চেষ্টা" - মানবতার পক্ষে আমরা ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক, | নিউজটি দেখেছেনঃ 23682 জন
"চেষ্টা" - মানবতার পক্ষে আমরা ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ছবির ক্যাপশন:
ad728

ঢাকা | ৪ সেপ্টেম্বর ২০২৬:
“চেষ্টা—মানবতার পক্ষে আমরা” এই প্রত্যয়কে সামনে রেখে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মানবিক ও নারী সংগঠন “চেষ্টা”-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— “১৫ বছরের পথচলায় মানবিক সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খুকু আহমেদ এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা, লেখিকা ও সংগঠক কণা রেজা।

প্রয়াত প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষীদের স্মরণ

অনুষ্ঠানের শুরুতেই চেষ্টার প্রতিষ্ঠাতা লে. জেনারেল হারুন অর রশিদ বীরপ্রতীক, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডা. মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিষ্ঠাতা উপদেষ্টা ড. মো. হারুন অর রশিদ, সদস্য সামসুন নাহারের স্বামী ডা. ফজলে এলাহী এবং চেষ্টার শুভাকাঙ্ক্ষী ও তরুণ ব্যবসায়ী সৈয়দ মো. সাঈদ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে চেষ্টার সদস্যা ফারজানা আহামেদ-এর স্বামী মোস্তাক আহমেদ-এর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চেষ্টার উপদেষ্টা লে. কর্নেল (অব.) কাওসার মাহমুদ।

১৫ বছরের মানবিক কার্যক্রম তুলে ধরা

চেষ্টার সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী স্বাগত বক্তব্যে সংগঠনের ১৫ বছরের পথচলা ও বিভিন্ন মানবিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতেও মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজীবন সদস্যদের সম্মাননা

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেষ্টার আজীবন সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয় নিম্মী চৌধুরী, সাহানা পারভীন, লায়লা নাজনীন হারুন, গুলশান নাসরীন চৌধুরী, দিলরুবা মাহমুদ ও সাকেরা খান-কে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেষ্টার উপদেষ্টা লে. কর্নেল (অব.) কাওসার মাহমুদ এবং প্রাক্তন অতিরিক্ত সচিব ও উপদেষ্টা মো. জহিরুল হক।

"চেষ্টা" সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে  অনুষ্ঠানে উপস্থিত 
বীর মুক্তিযোদ্ধা, মুক্তি যোদ্ধা সংগঠক এবং মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়।

অতিথিদের বক্তব্যে মানবিক সমাজ গঠনের প্রত্যয়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর থেকে আগত বীর কন্যা রঙ্গমালার মেয়ে হেনা বেগম, বিশিষ্ট উদ্যোক্তা, লেখিকা ও সংগঠক কণা রেজা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা খুকু আহমেদ।

বক্তারা চেষ্টার দীর্ঘ ১৫ বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি নারী উন্নয়ন, মানবিক সহায়তা ও সমাজকল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা

সভাপতির বক্তব্যে চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও সমাজের প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে চেষ্টা তার কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাংস্কৃতিক আয়োজনে মুখরিত প্রতিষ্ঠাবার্ষিকী

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন। এর মাধ্যমে চেষ্টার প্রতিষ্ঠাতা, প্রয়াত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাহানা আহমেদ, কানিজ মাহমুদ, শাহনাজ মান্নান, নিম্মী চৌধুরী, আইভী মামুনসহ চেষ্টার সদস্যবৃন্দ।

সবশেষে সমাপনী বক্তব্য দেন চেষ্টার ভাইস প্রেসিডেন্ট সাহানা আহমেদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

১৫ বছরের সেবার পথচলা পেরিয়ে “চেষ্টা” এখন মানবিকতা, নারী উন্নয়ন ও সামাজিক কল্যাণের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকমুক্ত সমাজ গঠনে কাশিয়ানীর হাতিয়াড়া ইউনিয়নে সচেতনতামূ

মাদকমুক্ত সমাজ গঠনে কাশিয়ানীর হাতিয়াড়া ইউনিয়নে সচেতনতামূ