ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জ উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। | নিউজটি দেখেছেনঃ 32703 জন
কালীগঞ্জ উপজেলা  ঔষধ কোম্পানি প্রতিনিধিদের  প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা  এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এ স্লোগানকে সামনে রেখে  কালীগঞ্জে  বাংলাদেশ ঔষধ কোম্পানির  উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায়  কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
  প্রতিবাদ ও মানব বন্ধনে বক্তব্য রাখেন  কালীগঞ্জ ফারিয়ার সভাপতি  মোঃ  আমির হোসেন, সিনিয়র  সহ সভাপতি  মুজাহিদুল  ইসলাম, সহ-সভাপতি শামসুল  হক,সাংগঠনিক সম্পাদক  মোঃ  শাজাহান কবির সহ  অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানি প্রতিনিধিরা এ দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। প্রতিবাদী মানব বন্ধনে কালীগঞ্জ ফারিয়ার সভাপতি  মোঃ আমির হোসেন, সকলকে ধন্যবাদ জানান, এবং  সকলকে ঐক্য বদ্ধ হয়ে সংগঠনের  নিয়ম নীতি মেনে নিয়ে সংগঠন এবং  নিজ নিজ কোম্পানির দিক নিদর্শন মনে নিয়ে  কাজ করার আহবান জানান এবং  আজকের প্রতিবাদী মানব বন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে প্রশাসন–পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে প্রশাসন–পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা