ঢাকা | বঙ্গাব্দ

জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার

  • প্রতিনিধির নাম :ডেস্ক রিপোর্ট: | নিউজটি দেখেছেনঃ 44112 জন
জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবি
ad728

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

এ ঘটনায় ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হাইকোর্টের এ জামিন আদেশের মাধ্যমে আপাতত কারামুক্তির পথ খুলেছে বাউলশিল্পী আবুল সরকারের।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ডিবির অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ জব

গোপালগঞ্জে ডিবির অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ জব