ঢাকা | বঙ্গাব্দ

নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে---স্বাস্থ্য উপদেষ্টা

  • প্রতিনিধির নাম :মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 92866 জন
নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে---স্বাস্থ্য উপদেষ্টা ছবির ক্যাপশন: শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন
ad728
প্রধান মন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা নিরাপদ থাকব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা আমাদের সহযোগিতা করছে।  

রবিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ টিকাদান কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শ্যামল চন্দ্র মন্ডল, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান চুন্নু প্রমূখ।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে