ঢাকা | বঙ্গাব্দ

"সুদিনের ছোঁয়ায়"

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ, চাটমোহর পাবনা: | নিউজটি দেখেছেনঃ 48133 জন
"সুদিনের ছোঁয়ায়" ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
সুদিন আসবে কবে দেবে দেখা-
এই প্রত্যাশার প্রহরে আছি একা,
হয়তো দেবে দেখা নয়তো ধোঁকা-
চাইনা হতে অযাচিত ক্ষনে বোকা!

ভাগ্য যদি থাকে সহায় আমার-
পিছনে হবেনা ফিরে তাকাতে আর,
এগিয়ে যাবো সামনে বিসমিল্লাহ বলে-
সফলতায় চলতে জীবনে ঈমানী বলে!

ন্যায় নীতিতে রবো অবিচল বিশ্বাসে-
হবোনা পিছুপা করছি ওয়াদা নিঃশ্বাসে,
লড়বো ন্যায়ের পক্ষে জাগ্রত শফথ-
হারাবোনা মোহের টানে কভুও পথ!

পথ সচরাচর ডান-বামে মোড় খায়-
বিশ্বাসী সঠিক পথ কভুওনা হারায়,
পার করেই আলোয় অশনি সংকেত-
প্রচ্ছাদিত করে মনে ন্যায়ের অভিপ্রেত! 

হতে তির্যক সফল পথের গতিসীমায়-
ফজীলত কামনা করে রহমত ক্ষমায়,
পেলে ধন্য হয় জীবনের পরিক্রমা-
সুদিনের ছোঁয়ায় মুক্তিতে মেলে ক্ষমা! 

আসুক জীবনে সুদিন সকলের কর্মে-
সুপ্রতিষ্ঠিত হোক সুদিন ন্যায়ের ধর্মে, 
সুদিনের চাদর হোক প্রশস্ত চরাচরে-
থাকুক রহমত সকলের জীবন জুড়ে...

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের রঘুনাথপুরে খালের জমি ঘিরে আলোচনা, সামনে সাবেক মে

গোপালগঞ্জের রঘুনাথপুরে খালের জমি ঘিরে আলোচনা, সামনে সাবেক মে